উত্তর কোরিয়া জানিয়েছে, দেশটিতে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তবর্তী কেসং শহরকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করে সেখানে লকডাউন জারি করা হয়েছে। বলা হচ্ছে, আক্রান্ত ব্যক্তি গত সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়া থেকে ফিরে এসেছেন। এর পরপরই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বৈঠক ডেকেছেন তার পলিটব্যুরোর সদস্যদের সঙ্গে। ‘ভাইরাসটি হয়তো দেশে ঢুকে পড়েছে’, রাষ্ট্রীয় বার্তা সংস্থার কাছে এ মন্তব্য করেছেন কিম। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ায় এটাই প্রথম করোনার সংক্রমণ। এর আগে দেশটিকে করোনা ভাইরাস থেকে মুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। —বিবিসি