ভারতশাসিত কাশ্মীরে সেনাবাহিনী পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে— টুইটারে এই মন্তব্য করার জেরে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক মুসলিম গবেষকের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, সাজিদ বিন সাঈদ নামে ঐ গবেষকের বিরুদ্ধে এফআইআর করেছিলেন তেজিন্দর শর্মা নামে বিজেপির এক কর্মী। সেই অভিযোগের ভিত্তিতেই ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৪ ধারায় তদন্ত শুরু হয়েছে। সাজিদ বিন সাঈদ যিনি ‘ক্যাম্পাস ফ্রন্ট অব ইন্ডিয়া’ নামে একটি সংগঠনের জাতীয় প্রেসিডেন্ট। তিনি অবশ্য তার মূল টুইটটি এরই মধ্যে মুছে ফেলেছেন। তবে নতুন এক টুইটে তিনি দাবি করেন, কাশ্মীরিদের অধিকারের পক্ষে কথা বলাটা অপরাধ হতে পারে না। যদিও সরকারের সমালোচনা করার জন্য আমাকেই অবশ্য প্রথম আক্রমণের নিশানা করা হলো না।