‘২০১৯ সালে যা হবে’

কালের পরিক্রমায় শুরু হয়েছে আরও একটি নতুন বছর। আন্তর্জাতিক অঙ্গনে চলতি বছর যেসব ঘটনার দিকে সবার দৃষ্টি থাকবে তার কিছু বিবরণ তুলে ধরেছেন— এম এ আলআমিন

 

 জানুয়ারি

 

১৪-২১ঃ ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী টেরেসা মে’র ব্রেক্সিট পরিকল্পনা হবে কি হবে না তা এ সময়ের মধ্যে ফয়সলা হবে।

২৯ঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন। ধারণা করা হচ্ছে তার এবারের ভাষণে, স্বাস্থ্যসেবা, অভিবাসন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ও কর্মসংস্থানের মতো অভ্যন্তরীণ ইস্যুগুলো প্রাধান্য পাবে। এছাড়া উত্তর কোরিয়া, রাশিয়া, চীন ও ন্যাটোর প্রসঙ্গও আসতে পারে।

 

 

 ফেব্রুয়ারি

 

১ঃ ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের মধ্যে বিশ্বের সর্ববৃহত্ মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হবে। বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশকে অন্তর্ভুক্ত করবে এ চুক্তি।

১২ঃ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ১ এমডিবি দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে।

২৪-২৫ঃ কায়রোতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইইউ-আরবলীগ শীর্ষ সম্মেলন।

 

 

 মার্চ

 

১ঃ জাপানের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরুর শততম বার্ষিকী উদযাপন করবে দক্ষিণ কোরিয়া।

২৯ঃ ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। চুক্তি ছাড়া বা চুক্তি সমেত যে কোনো পদ্ধতিতে এটি হতে পারে।

৩১ঃ ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন। কৃষ্ণ সাগরে রাশিয়ার সঙ্গে উত্তেজনা তৈরির পটভূমিতে এ নির্বাচনের দিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি থাকবে বলে আশা করা হচ্ছে।

 

 

 এপ্রিল

 

১৩ঃ ভারতের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের শততম বার্ষিকী।

১৭ঃ ইন্দোনেশিয়ায় সাধারণ নির্বাচন। দেশটিতে প্রথমবারের মতো প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে।

৩০ঃ ৮৬ বছর বয়সী জাপানের সম্রাট আকিহিতো ৫৯ বছর বয়সী বড় ছেলে নারুহিতোর কাছে সম্রাটের দায়িত্ব হস্তান্তর করবেন। এপ্রিল থেকে মে পর্যন্ত ভারতের ১৭তম লোকসভা নির্বাচন।

 মে

 

২ঃ যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচন।

৪ঃ চীনে ৪ মে আন্দোলন শুরুর শততম বার্ষির্কী। ওই আন্দোলনের ফলে ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল চীনা কমিউনিস্ট পার্টি।

১৩ঃ ফিলিপাইনে সাধারণ নির্বাচন। এই নির্বাচনকে দেখা হবে প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তের শাসনের প্রতি একটি গণভোট হিসেবে।

২৩- ২৬ঃ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন। এবারের নির্বাচনকে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র ডানপন্থী পপুলিজমের উত্থানের বিষয়ে একটি এসিড টেস্ট হিসেবে দেখা হচ্ছে।

৩০ মে থেকে ১৪ জুলাইঃ ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে। এ মাসে ভারতে কিলোগ্রামের নতুন সংঙ্গা গ্রহণ করা হবে।

 

 

 জুন

 

৪ঃ চীনে তিয়ানানমেন স্কয়ারে ছাত্র আন্দোলন দমনের ৩০তম বার্ষিকী।

২৮-২৯ঃ জাপানের ওসাকায় জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২০১৩ সালে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো জাপান সফরে যাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

২৮ঃ ভার্সাই চুক্তি সম্পাদনের ১০০ বছর পূর্ণ হবে। ওই চুক্তির মাধ্যমে অবসান ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের।

 

 

 জুলাই

 

২ঃ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এশিয়ার অনেক দেশ থেকে প্রত্যক্ষ করা যাবে।

৭ঃ ফ্রান্সে শুরু হবে নারী বিশ্বকাপ ফুটবল।

২১ঃ অ্যাপোলোর চন্দ্রবিজয়ের ৫০ বছর পূর্তি।

 

 

 সেপ্টেম্বর

 

১৭-৩০ঃ জাতিসংঘ সাধারণ বার্ষিক সম্মেলন নিউইয়র্কে সংস্থার সদর দফতরে অনুষ্ঠিত হবে। ৭৭ জাতি উন্নয়নশীল দেশের গ্রুপটির এবারের সম্মেলনে সভাপতিত্ব করবে ফিলিস্তিন।

২৩ঃ জাতিসংঘ জলবায়ু সম্মেলন।

 

 

 অক্টোবর

 

১ঃ গণপ্রজাতন্ত্র চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। এ উপলক্ষে ৩ বছরব্যাপী অনুষ্ঠান শুরু হবে।

২ঃ সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির প্রথম মৃত্যুবার্ষিকীতে দেশে দেশে তাকে স্মরণ করা হবে।

২০ঃ গ্রিসে সাধারণ নির্বাচন।

২৭ঃ আর্জেন্টিনায় সাধারণ নির্বাচন।

 

 

 নভেম্বর

 

১১-১২ঃ সূর্যের সামনে দিয়ে বুধগ্রহের অতিক্রমণ পৃথিবী থেকে দৃশ্যমান হবে।

১৭-১৯ঃ এপেকের বার্ষিক সম্মেলন চিলিতে অনুষ্ঠিত হবে। গুরুনানকের জন্মের ৫৫০ বছর উপলক্ষে পাক-ভারত কর্তারপুর সীমান্ত দর্শণার্থীদের জন্য খুলে দেয়া হবে।

 

 

 ডিসেম্বর

 

৩-১৪ঃ পশ্চিমবঙ্গে ভারত-মার্কিন যৌথ বিমান মহড়া অনুষ্ঠিত হবে।

২০ঃ সাবেক পর্তুগীজ উপনিবেশ মাকাউ চীনের কাছে ফিরিয়ে দেয়ার ২০তম বার্ষিকী।