করোনা মহামারিতে পরিবর্তন হয়েছে মানুষের জীবনের অনেক কিছুই। তারপরেও থেমে নেই কাজ কর্ম। এই যেমন একটি রোবট শাড়ি পরে মানুষদের কাছে গিয়ে বিতরণ করে যাচ্ছে স্যানিটাইজার।
এমনই একটি ভিডিও টুইটারে ভাইরাল হয়েছে। ঘটনাটি ভারতের তামিলনাড়ুর একটি শোরুমের।
দেখা গেছে, লাল-সবুজ রঙের শাড়ি পরা একটি রোবট গ্রাহকদের কাছে গিয়ে স্যানিটাইজার বিতরণ করছে।
ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা সুধা রামন ও ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কা স্যানিটাইজার সরবরাহকারী রোবটের ফুটেজ শেয়ার করেন।
তারা লিখেন, ‘তামিলনাড়ুর একটি টেক্সটাইল শো-রুমে প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে।’
আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা বলেছেন, ‘রোবট কেবল স্যানিটাইজার বিতরণ করেনি, পাশাপাশি শো-রুমের শাড়ি সংগ্রহের মডেল হিসেবেও কাজ করছিল।’ খবর: এনডিটিভি
Technology put to right use at one of the textile showrooms in TN. An automated mannequins draped in saree detects customers around and walks to them to provide sanitisers. Post Corona is sure to see intensified technological evolutions. pic.twitter.com/r2QQg1wpsY
— Sudha Ramen IFS ???????? (@SudhaRamenIFS) July 20, 2020
ইত্তেফাক/জেডএইচ