এনসিডি অ্যালায়েন্স গত ১৩ জুলাই ২০২০ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়েছে যে, বিশ্বের মোট ২০ টি সিভিল সোসাইটি সংগঠনকে তারা আর্থিক সহায়তা প্রদান করবে যারা অসংক্রামক ব্যাধি (এনসিডি) এবং কোভিড -১৯ নিয়ে বিভিন্ন দেশে কাজ করছেন।
বিভিন্ন দেশের জাতীয় এবং আঞ্চলিক সংগঠন মিলিয়ে সর্বমোট ৪৪ টি প্রস্তাবনা পেয়েছিল এনসিডি অ্যালায়েন্স, তাদের মধ্যে ২০ টি সংগঠনকে সংহতি তহবিল দেওয়ার জন্য পর্যবেক্ষণ কমিটি নির্বাচিত করেন । বাংলাদেশ থেকে ‘নন- কমিউনিকেবল ডিজিজ ফোরাম (এনসিডিএফ)’, এমিনেন্স এসোসিয়েট্স ফোর সোশ্যাল ডেভেলপমেন্ট এর নেতৃত্বে এই সংহতি তহবিলের জন্য নির্বাচিত হয়েছে।
নন-কমিউনিকেবল ডিজিজ ফোরাম আগামী ছয় মাস কোভিড-১৯ চিকিৎসা, গবেষণা, ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অসংক্রামক রোগকে (ডায়াবেটিক, ক্যান্সার, হাইপার টেনশন, মেন্টাল হেলথ এবং সিওপিডি) অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। প্রেস বিজ্ঞপ্তি
ইত্তেফাক/এমআরএম