নৌ পুলিশ নদীতে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নদী রক্ষা এবং পরিবেশ রক্ষায় কাজ করছে। অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে নদীর গর্ভে ভূমি (বালু) ফাঁকা হয়ে যাচ্ছে। ফলে সামান্য বন্যায় নদীর দুই কূল ভেঙে যাচ্ছে। এ বছর বন্যায় পদ্মা নদীর ভাঙনের ফলে অস্তিত্ব সংকটে পরেছে পাবনা সুজা নগর উপজেলার ১০ টি গ্রাম। নাজিরপুর ফেরিঘাটসহ হাসানপুর, মারিফা, রায়পুর, গোপালপুরসহ অন্তত ৮ টি গ্রাম ক্ষতিগ্রস্ত। অনুনোমোদিত ও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর পাড় এবং আশেপাশের গ্রাম ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
আরও পড়ুন: রাজধানীর যক্ষ্মা হাসপাতালে দ্রুত কোভিড-১৯ পরীক্ষার যন্ত্র দিল যুক্তরাষ্ট্র
নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম বলেন, ‘এসব কারণে গত দুই দিন ধরে পাবনার সুজানগর ও আমিনপুর থানাধীন নাজিরগঞ্জ ও ঢালারচর এলাকায় পদ্মা ও যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। নৌ পুলিশের টাঙ্গাইল অঞ্চলের পুলিশ সুপার বি এম হারুন-অর-রশিদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫ টি ড্রেজার মেশিন ও ৪ টি বাল্বহেডসহ ২১ জনকে আটক করে সুজানগর থানায় ১ টি মামলা দায়ের করা হয়েছে। পদ্মা নদীর নগরবাড়ী এলাকায় ১ টি ড্রেজার ও ১ টি বাল্বহেডসহ ৬ জন আটক করে আমিনপুর থানায় মামলা দিয়েছে নৌ পুলিশ।’
ইত্তেফাক/এএএম