মানুষের ‘মানুষ’ হয়ে ওঠার গল্পটা মোটেও সহজ নয়। সৃষ্টির শুরু থেকেই প্রতিটি শঙ্কায় মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে, ভেঙেচুরে চুরমার হয়ে মানুষ আবার ঘুরে দাঁড়িয়েছে! কারণ একটাই—মানুষগুলো অন্যরকম! এমনই ভাবনা নিয়ে আসছে ঈদের জন্য বিজ্ঞাপনচিত্র নির্মাতা শরাফ আহমেদ জীবন নির্মাণ করলেন একটি টিভি নাটক। নাটকের নাটম নাম ‘মানুষগুলো অন্যরকম’। আনিসুল হকের গল্প নিয়ে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, অপর্ণা ঘোষ, সাইদ বাবুসহ অনেকে। নাটকের কলাকুশলীদের নিয়ে পরিচালক বলেন, ‘মামুনুর রশিদ সবসময় দারুণ অভিনয় করেন। এখানেও করেছেন। আমার সঙ্গে ওনার সম্পর্কটাও খুবই মধুর। কোনো এক অদ্ভুত কারণে উনি আমাকে খুবই পছন্দ করেন। অপর্ণা, সবসময়ই ভালো। এখানে তার চরিত্রটা ছোট হলেও দর্শকের চোখের আড়াল হবে না। মূলত সব চরিত্রই আমাদের চেনা-জানা মানুষগুলোই। কিন্তু তবুও খুব অন্যরকম!’