নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
করোনা ভাইরাসে আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের চিকিত্সার সুবিধার্থে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল সোমবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের অর্থায়নে ১০ শয্যাবিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ইউনিট উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব দাস দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রমুখ।