সৈয়দপুরে ৬০ টন পলিথিন জব্দ

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে ৬০ মেট্টিক টন পলিথিন জব্দ করা হয়েছে। রবিবার দিনব্যাপী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) নীলফামারী জেলা এবং র্যাব-১৩ যৌথ অভিযান চালিয়ে শহরের শহীদ জহুরুল হক ও শহীদ ডা. জিকরুল হক সড়কের তিন ব্যবসায়ীর গোডাউন ও দোকান থেকে ঐ পলিথিন উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী সাবদার, আব্দুর রশীদ ও ইমরানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান ও জায়ইদ ইমরুল মোজাক্কীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।