ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে তিন দিনব্যাপী জিকেবিএসপি কৃষিপ্রযুক্তি মেলা শুরু হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম।
পরে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. তৌহিদুল ইসলাম। মেলায় মোট ১৬টি স্টল প্রদর্শন করা হয়।