বরিশাল অফিস
ছাদবাগানীদের ভার্চুয়াল ফেসবুক গ্রুপ ‘সবুজ কৃষি বরিশাল’-এর উদ্যোগে সোমবার সহস্রাধিক গাছ বিতরণ করা হয়েছে। সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ কার্যক্রম পরিচালিত হয়।
ফেসবুক গ্রুপের অ্যাডমিন ইঞ্জিনিয়র মো. বরকত হাসান জানান, বিগত এক বছর ধরে বরিশাল নগরীর আওতাধীন ছাদবাগানীদের ভার্চুয়্যাল ফেসবুক গ্রুপ ‘সবুজ কৃষি বরিশাল’-এর যাত্রা শুরু হয়। এ গ্রুপে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় চার শতাধিক বাগানপ্রেমী যুক্ত রয়েছেন।
তিনি বলেন, এ উদ্যোগ সফল করতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গাইনী বিশেষজ্ঞ ডা. হাসিনা বিদ্যুত্, নিউক্লিয়র মেডিসিন বিভাগের প্রধান ডা. নাফিসা জাহান স্বপ্না, সরকারি বরিশাল কলেজের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর লতিফা আক্তার, তালুকদার হাট কলেজের প্রাক্তন অধ্যাপক মোসফেকা বেগম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া সেল শাখার কর্মকর্তা ওবায়দুল হক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।