চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
চান্দিনায় দেড় হাজার ইয়াবাসহ মো. মাহফুজ (২৫) ও ইব্রাহীম খলিল সুজন (২৬) নামে দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে চান্দিনা মোকামবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহূত মোটরসাইকেলের ফিল্টার বক্স থেকে দেড় হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ জানায়, এ চক্রটি দীর্ঘদিন যাবত্ সুকৌশলে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী মোটরসাইকেলের ফিল্টার বক্স থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।