আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় নওরীন হাওলাদার (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ী গ্রাম থেকে ঐ শিক্ষার্থীর লাশটি উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের নজরুল হাওলাদারের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী। পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে লাশটি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।