স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং অগ্রণী হোল্ডিংস গ্রুপের একটি অঙ্গ সংগঠন এলবিসি মিডিয়া এন্টারটেইনমেন্ট সম্প্রতি একটি অংশীদারিত্ব চুক্তির ঘোষণা করেছে, যেখানে স্ট্যান্ডার্ড চার্টার্ড কার্ড ব্যবহারকারীরা এলবিসির ভিডিও দেখতে বিশেষ অগ্রাধিকার পাবে। এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ১২ মাসের সাবস্ক্রিপশন প্যাকেজে ১৪ মাস পর্যন্ত ভিডিও দেখার সুবিধা ভোগ করবে। এছাড়াও এই সাবস্ক্রিপশন ফি প্রদানে কার্ড ব্যবহারকারীরা দ্বিগুণ বোনাস পয়েন্ট পাবেন। কন্টেন্ট বিতরণ প্রতিষ্ঠান হিসেবে, অগ্রণী হোল্ডিংস গ্রুপ বিভিন্ন টেলিকম, ইন্টারনেট সরবরাহকারী, সেট-টপ বক্স এবং টিভি সেটসহ ওএমকে ব্যবহারের মাধ্যমে তাদের অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফরমটির প্রসার এবং ব্যবসা সম্প্রসারণের আশা করছে। তারা নানাবিধ বিপণন চুক্তির মাধ্যমে দেশে ব্র্যান্ডটির প্রচারণাও চালাবে। এলবিসি সম্প্রতি জনপ্রিয় বিনোদনমূলক প্ল্যাটফরম ওভার-দ্য টপ (ওটিটি) এ আড্ডাটাইমস এবং ইরোস চালু করেছে, যেখানে জনপ্রিয় ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মের বিশাল সংগ্রহ রয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি