মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন জেলা যুবলীগ। গতকাল জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্মআহ্বায়ক মাহবুবুর রহমান জনি তরা, বানিয়াজুরী, পেঁচারকান্দা, জাবরা, ঘিওরসহ বিভিন্ন এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় মানিকগঞ্জ জেলা যুবলীগের সাবেক সদস্য রেজাউল করিম রাজা, ফিরোজ আলম খান, সুবল সাহা, মারিরুল ইসলাম মনি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, ঘিওর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবলীগ নেতা মফিজুর রহমান অনি, পৌর যুবলীগ নেতা আল রাফী প্রমুখ উপস্থিত ছিলেন।