গজারিয়ায় দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

গজারিয়া উপজেলার দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার চারটি ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবারের  মধ্যে সেমাই-চিনি ও চালসহ অন্য খাদ্যসামগ্রী ও  ২০০ করে টাকা বিতরণ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এছাড়াও নদীভাঙনে ঘরবাড়িহারা  নয়নগর ও ইসমানিরচর এলাকার দুই পরিবারকে ৮ হাজার টাকা করে  এবং ৩০টি পরিবারকে এক মাসের খাদ্যসহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন— গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী, গজারিয়া থানার ওসি  ইকবাল হোসেন প্রমুখ ।