শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
শিবালয় উপজেলার অসচ্ছল সাংস্কৃতিক কর্মীদের অর্থ সহায়তার চেক ও গ্রাম পুলিশদের মধ্যে গতকাল বাইসাইকেল প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি বি এম রুহুল আমিন রিমন, সহকারী কমিশনার (ভূমি) ফারাশিদ বিন এনাম, স্থানীয় প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর উপস্থিত ছিলেন। এসময় সংস্কৃতি মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ও করোনায় আর্থিক প্রণোদনাপ্রাপ্ত ১৮ জনকে চেক ও উপজেলার সাতটি ইউনিয়নের ৭০ গ্রাম পুলিশকে বাইসাইকেল দেওয়া হয়।