আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেলেও ভারতীয় ভূখণ্ড নিয়ে কোনো দিন মিথ্যা বলব না। চীন প্রশ্নে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর দোষ চাপাতে গিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল এক টুইটার বার্তায় একটি ভিডিও শেয়ার করেছেন কংগ্রেসের এই এমপি।—খবর এনডিটিভির
রাহুল গান্ধী ভিডিওতে বলেন, আমি কিছু মনে করব না যদি আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়। তিনি বলেন, চীন ভারতীয় ভূখণ্ডে ঢুকে বসে আছে। সরকার সেটা গোপন করছে। যারা এ নিয়ে প্রশ্ন করছে তাদের দেশদ্রোহী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। আর সব ঠিক দেখাতে দেশপ্রেমের ইন্ধন তোলা হচ্ছে। নিজেকে দেশপ্রেমিক দাবি করে রাহুল গান্ধী বলেছেন, ভারতীয় হিসাবে আমার প্রথম প্রাধান্য দেশ। চীনা সেনা আমাদের ভূখণ্ডে প্রবেশ করেছে এটা দেখে রক্ত গরম হচ্ছে। কীভাবে একটা বিদেশি শক্তি আমাদের ভূখণ্ড দখল করে রেখেছে।