ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আধুনিকায়ন এবং ওয়ান-স্টপ ইমার্জেন্সি সার্ভিসের উদ্বোধন করায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনকে ‘বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)’, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।
রবিবার বিকাল ২টা ৩০ মিনিটে প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন (এমপি) এ বিশেষ ব্যবস্থার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য সচিব (সেবা) মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজের সম্মানীত অধ্যক্ষ অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানীত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, উপ-পরিচালক ও সহকারী পরিচালকরা, বিভিন্ন ইউনিটের প্রধান, নার্সিং প্রশাসনের সব ব্যক্তিরা ‘বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)’, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েলসহ অন্যান্য নেতারা।
এ সময় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে সরকারের এ মহতি উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। যার ফলে অসহায় ও হতদরিদ্র জনগণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশের পর থেকেই বিশ্বমানের আধুনিক সকল চিকিৎসা পাবেন।
তারা আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশের প্রত্যেকটি খাতের মতো স্বাস্থ্য খাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। এ ধারাবাহিকতা এবং উন্নয়ন অব্যাহত রাখতে দেশের সর্বস্তরের জনগণ সম্প্রতি জাতীয় নির্বাচনে বর্তমান সরকারকে আবারও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নির্বাচিত করেছেন। আগামী দিনে স্বাস্থ্য খাতের পাশাপাশি নার্সিং সার্ভিস ও শিক্ষায় আশানুরূপ উন্নয়ন হবে বলে আমরা আশা প্রকাশ করছি।
আরও পড়ুন: মন্ত্রিসভায় এক ঝাঁক নতুন মুখ, বাদ পড়েছেন ৩৬ জন
ইত্তেফাক/এমআই