পাবনার ঈশ্বরদী থেকে আশিক (১৬) নামের নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীর পচাগলা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা প্যারিস রোডের পাশের একটি আখখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আসিক পাবনা সদরের গাছপাড়া খাঁ পাড়া এলাকার অটোচালক আবুল কাশেমের পুত্র। গত ২৪ শে জুলাই হতে সে নিখোঁজ ছিল। এব্যাপারে পাবনা সদর থানায় পরিবারের পক্ষ হতে জিডি করা হয়। অটো রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী ধারণা করছে।
ঈশ্বরদী থানার ওসি শেখ নাসীর উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার আছরের পর এলাকার জনৈক ব্যক্তি আখখেতে ঘাস কাটতে গেলে পচা গন্ধ পেয়ে ভেতরে প্রবেশ করে লাশটি দেখতে পায়। পরে তিনি গ্রামপুলিশকে ঘটনা জানালে থানায় খবর দেয়া হয়। ঈশ্বরদী থানা পুলিশ সন্ধ্যা ছয়টার দিকে মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা প্যারিস রোডের পাশের আখ ক্ষেত হতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ইত্তেফাক/এমআর