গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ আরেক জনের মৃত্যু

রাজধানীর বংশাল থানাধীন কসাইটুলি এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরেক জনের চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার নাম মো. জাবেদ (৩৫)। গতকাল সোমবার বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ নিয়ে দুই শিশুসহ তিন জনের মৃত্যু হলো।

জাবেদের ছোট ছেলে মইনুর (২) গত বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলেই মারা যায়। শুক্রবার দিবাগত রাতে মারা যায় জান্নাত (৪)। এখন চিকিত্সাধীন রয়েছে স্ত্রী শিউলি আক্তার (২৫)।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত জাবেদের বাড়ি বিক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইফিতা গ্রামে। তার বাবা সাত্তার মিয়া। জাবেদ ব্যাগের ব্যবসা করতেন। পরিবারসহ কসাইটুলিতে থাকতেন তিনি।