যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ ব্রায়ান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে হোয়াইট হাউজ নিশ্চিত করেছে। ৫৪ বছর বয়সী ও’ ব্রায়ান হোয়াইট হাউজের শীর্ষস্থানীয় কোন কর্মকর্তা যিনি এই ভাইরাসে আক্রান্ত হলেন।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ও’ব্রায়ানের মৃদু উপসর্গ দেখা দিয়েছে এবং তিনি বর্তমানে নিজেকে আর সকলের কাছ থেকে বিচ্ছন্ন রেখে নিরাপদ জায়গা থেকে কাজ করছেন। এতে প্রেসিডেন্ট কিংবা ভাইস প্রেসিডেন্টের আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই। ও’ব্রায়ান এমাসে প্যারিসে গিয়েছিলেন ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে পররাষ্ট্র নীতি বিষয়ক আলোচনায় যোগ দিতে। সম্প্রতি তিনি অ্যরিজোনায় একটি বক্তৃতা দিয়েছেন যাতে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের সঙ্গে তুলনা করেছেন। -বিবিসি