ব্রিটেনে একটি পোষা বিড়াল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। পশু বিষয়ক প্রধান চিকিত্সক বলেছেন, এই প্রথম যুক্তরাজ্যে কোনো প্রাণী কোভিড-১৯ রোগে আক্রান্ত হলো। সরকার বলছে, এই বিড়ালটির মাধ্যমে তার মালিক অথবা অন্য কোনো প্রাণী আক্রান্ত হয়েছে এরকম প্রমাণ নেই। অন্য কোনো পোষা প্রাণীও মানবদেহে করোনা ভাইরাস ছড়াতে পারে বলেও প্রমাণ পাওয়া যায়নি। ওয়েব্রিজে বুধবার এক পরীক্ষায় এই সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। ইংল্যান্ডে স্বাস্থ্য কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে কোনো প্রাণীর সংস্পর্শে আসার পর হাত ধুয়ে ফেলার জন্য। -বিবিসি