সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, সংক্ষিপ্ত আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানে আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনগুলো গতকাল সোমবার পালন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রীর পুত্র প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভিডিও কলে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার পুত্রের জন্মদিনে তাকে শুভেচ্ছাসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তবে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বড় কোনো কর্মসূচি পালন করা হয়নি।