ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম লেখালো গ্লোবাল থিংকার্স সোসাইটি

করোনা মোকাবেলা করে ভবিষ্যত স্বপ্ন জয়ের প্রত্যাশায় আন্তর্জাতিক অনলাইন যুব সম্মেলন ‘ভার্চুয়াল ইয়ুথ সামিট এন্ড লিডারশীপ এওয়ার্ড ২০২০: ফাইট করোনা উইন ফিউচার’ ওয়ার্ল্ড বুক রেকর্ডসে নাম লিখিয়েছে। এই দুর্যোগকালীন সময়ে গ্লোবাল ল থিংকার্স সোসাইটির উদ্যোগে অনলাইনে বিশ্বের ১০০টি  দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

মঙ্গলবার সকালে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গ্লোবাল ল থিংকার্স সোসাইটির প্রেসিডেন্ট রাওমান স্মিতা। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আহসানুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট খালেদ মাসুদ মজুমদার, যুগ্ম সম্পাদক সোলায়মান আহমেদ জিসান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জেসমিন আক্তার প্রমুখ। 

সংবাদ সম্মেলনে সস্মিতা বলেন, বাংলাদেশ থেকে প্রথমবারের মত আয়োজিত এ ধরনের আন্তর্জাতিক ভার্চুয়াল ইয়ুথ সামিটে বিশ্বের ১০০টি দেশ ও স্বাগতিক বাংলাদেশের ৬৪ জেলার যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দুইদিনের ২৪ ঘণ্টার ম্যারাথন প্রোগ্রামে ৪ হাজার ৫০৭ জন অনলাইন রেজিস্টার্ড অংশগ্রহণ করেন। যার মধ্যে বিভিন্ন দেশের ৫৫ আন্তর্জাতিক মান সম্পন্ন ও স্বনামধন্য বক্তা বক্তব্য রাখেন। যেখানে ১০ জন বিচারকের মাধ্যমে ২২ জন কে পুরস্কৃত করা হয়। 

আরও পড়ুন: রামপুরায় ফার্মেসি থেকে ২১ লাখ টাকা চুরি

তিনি আরও বলেন, গত ১৭ জুলাই সকালে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। ১৮ জুলাই পুরস্কার প্রদান অনুষ্ঠানে সকালের অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, মালয়েশিয়ার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ওয়ান আহমেদ ফয়সাল। ওই দিন রাত ৮ টায় মালয়েশিয়ার সেলানগর স্টেট অ্যাসেম্বলি রিপ্রেজেন্ট এবং সেলানগর এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার গনবতিরাও ভেরামান অনষ্ঠানের সমাপনী ঘোষণা করেন। সম্মেলন পরবর্তী কার্যক্রম হিসাবে সংগঠনের ১০ বছর পূর্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ১০০ দেশের প্রতিনিধিরা একসাথে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করা হবে।

ইত্তেফাক/এএএম