বিজ্ঞান
মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক
দুলালপুর এস.এম.এন্ড কে উচ্চ বিদ্যালয়, কুমিল্লা
১। শামুক কোন পর্বের প্রাণি?
ক) অ্যানেলিডা খ) মলাস্কা গ) কর্ডাটা ঘ) নেমাটোডা
২। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি?
ক) প্রোফেজ খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ ঘ) অ্যানাফেজ
৩। কোন উদ্ভিদে রাইজোম দেখা দেয়?
ক) পিয়াজ খ) রসুন গ) আদা ঘ) আলু
৪। ফুলের গর্ভাশয় পরিপুষ্ট হওয়ার জন্য অপরিহার্য হলো-
i. ফুলের পরাগায়ন
ii. ফুলের নিষেক iii. বীজের বিস্তরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। রোধের একক কোনটি?
ক) ভোল্ট খ) ওয়াট গ) কুলম্ব ঘ) ওহম
৬। কোনটি খাবার যোগ্য এসিড?
ক) সালফিউরিক এসিড খ) এসকোরবিক এসিড
গ) নাইট্রিক এসিড ঘ) হাইড্রোক্লোরিক এসিড
৭। প্রতিসরণ কোণের সর্বোচ্চ মান কত?
ক) ০০ খ) ৩০০ গ) ৯০০ ঘ) ১২০০
৮। আইসোটোপের ক্ষেত্রে-
i. ভরসংখ্যা ভিন্ন হয়ে থাকে ii. নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে থাকে
iii. প্রোটন সংখ্যা অভিন্ন থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii
৯। শুষ্ক কোষে ঋণাত্মক তড়িত্ দ্বার হিসেবে কাজ করে কোনটি?
ক) দস্তার চোঙ খ) কার্বন দণ্ড
গ) কয়লার গুড়া ঘ) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড
১০। বেকিং পাউডার ও সাইট্রিক এসিডের বিক্রিয়ায় উত্পন্ন হয়-
i. সোডিয়াম সাইট্রেট ii. কার্বন ডাই-অক্সাইড
iii. পানি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১১। পারমাণবিক সংখ্যা ১৬ কোন মৌলকে নির্দেশ করে?
ক) সোডিয়াম খ) আর্গন
গ) সালফার ঘ) অ্যালুমিনিয়াম
১২। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
ক) ১০ খ) ১৫ গ) ২০ ঘ) ০
১৩। বৃহস্পতির কয়টি প্রাকৃতিক উপগ্রহ আছে?
ক) ২ খ) ১৩ গ) ২৭ ঘ) ৬৩
১৪। অসমোসিস অর্থ কী?
ক) শ্বসন খ) ব্যাপন
গ) অভিস্রবণ ঘ) সালোকসংশ্লেষণ
উত্তর: ১। খ ২। ক ৩। গ ৪। ক ৫। ঘ ৬।খ ৭। ৮। ঘ ৯। ক ১০। ঘ ১১। গ ১২। ঘ ১৩। ঘ ১৪। গ