নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান দারাজ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘ডেলিভারিম্যান/ রাইডারস’ হিসেবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্যপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম :ডেলিভারিম্যান/ রাইডারস
পদসংখ্যা :মোট ১০০ জন।
যোগ্যতা :যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর অবশ্যই মোটরবাইক চালানো জানতে হবে। প্রার্থীর মোটরবাইক ও অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন থাকতে হবে। প্রার্থীকে স্মার্ট, সত্, পরিশ্রমী ও ভালো ব্যবহারের অধিকারী হতে হবে। ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল :বরগুনা, চুয়াডাঙ্গা (চুয়াডাঙ্গা সদর), জয়পুরহাট (জয়পুরহাট সদর), নড়াইল (নড়াইল সদর), পঞ্চগড় (পঞ্চগড় সদর), পটুয়াখালী (পটুয়াখালী সদর), পিরোজপুর (পিরোজপুর সদর), ভোলা (ভোলা সদর), মুন্সীগঞ্জ (মুন্সীগঞ্জ সদর), মেহেরপুর (মেহেরপুর সদর), রাজবাড়ী (রাজবাড়ী সদর), লালমনিরহাট (লালমনিরহাট সদর), শরীয়তপুর (শরীয়তপুর সদর), শেরপুর (শেরপুর সদর), সুনামগঞ্জ (সুনামগঞ্জ সদর)।
বেতন :১০,০০০-১২,০০০/-টাকা।
আবেদনের প্রক্রিয়া :আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা সিভি ই-মেইল করতে পারেন (jobs@daraz.com.bd) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ : ২৬ আগস্ট, ২০২০।
সূত্র : বিডিজবস