মাগুরা প্রতিনিধি
করোনা ভাইরাস পরীক্ষার জন্য মাগুরা জেলায় পিসিআর ল্যাব, হাইফ্লো অক্সিজেন, আইসিইউ এবং ভেন্টিলেশন স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। একই সঙ্গে পদযাত্রা ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি পেশ করেছে করোনা দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধে গণকমিটি মাগুরা জেলা। মঙ্গলবার শহরের প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফিরোজ প্রমুখ। পরে গণকমিটির সদস্যরা পদযাত্রা করে সিভিল সার্জন কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন।