গফরগাঁওয়ে মাস্ক পরিধান ক্যাম্পেইন!

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

‘স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি, করোনার বিস্তার রোধ করি’ এই স্লোগানে গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার মাস্ক পরিধান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। এ সময় হাটবাজারের ক্রেতা-বিক্রেতা, বিভিন্ন পরিবহনের চালক, যাত্রী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতসহ উপজেলার প্রত্যেক নাগরিককে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মাস্ক পরার অভ্যাস তৈরিতে এ ক্যাম্পেইনের আয়োজন।