মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জে অতিদরিদ্র পরিবারের মধ্যে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসব বিতরণ করেন। এ উপলক্ষ্যে মোরেলগঞ্জ এপি মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস।