কৃষক বাজারের যাত্রা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি

কৃষকের উত্পাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে ঝিনাইদহে শুরু হয়েছে কৃষক বাজার। মঙ্গলবার শহরের নতুন হাটখোলায় বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কৃপাংশ শেখর বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নে প্রতি সোম ও মঙ্গলবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এ বাজার চলবে।