ভাইয়ের দায়ের কোপে বোনের মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

উল্লাপাড়ার সলঙ্গায় মঙ্গলবার চাচাতো ভাইয়ের দায়ের কোপে বোন শাপলা খাতুনের (১৪) মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে দায়ের আঘাতে নিহতের মা আমিনা খাতুন ও ঘাতকের মা কল্পনা খাতুন গুরুতর আহত হয়েছেন। শাপলা উপজেলার শাহরিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। পুলিশ ঘাতক আশিককে গ্রেফতার করেছে। সলঙ্গা থানার ওসি মো. তাজুল হুদা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশিককে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।