স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে চিংড়ি মাছে ম্যাজিক বল ঢুকিয়ে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন এই জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত স্বপন জগন্নাথকাঠি বন্দরের মনীষা মাছের আড়তের মালিক। স্বপনের কাছ থেকে ফয়সাল হাসান নামে এক ব্যক্তি ৩ কেজি চিংড়ি মাছ কেনেন। মাছ কাটার সময় প্রতিটি মাছের মাথার ফুলকার সঙ্গে পানিভর্তি ম্যাজিক বল দেখতে পান। খবর দিলে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আড়তদার স্বপনকে জরিমানা করেন এবং চিংড়িগুলো ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।