রাজধানীর খিলগাঁও-এ অবস্থিত ‘স্টাডি পয়েন্ট’ স্কুলে আজ অনুষ্ঠিত হলো বই বিতরণী উৎসব। এ উৎসবে মোট ৭৪ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
বই বিতরণী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও প্রতিষ্ঠানটির উপদেষ্টা মো. মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মো. রিয়াজ সাহেদ রেজা।
বই বিতরণী উৎসবে উপস্থিত শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বই বিতরণকালে মতিউর রহমান বলেন, 'স্টাডি পয়েন্ট স্কুলের নাম শুনেই এর প্রথম ভক্ত হয়েছি। অন্য স্কুলগুলোর তুলনায় এই স্কুলের পরিবেশও আমাকে মুগ্ধ করেছে। আমি এই এলাকার সন্তান। স্কুলটির পরিচালনায় যারা আছেন তারাও এই এলাকার। স্কুলটির পরিচালকদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে, তাদের যাবতীয় পরিকল্পনা শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য। তাদের আমি মানুষ গড়ার কারিগর বলতে চাই। আজ খুব আনন্দ লাগছে কোমলমতি শিশুদের হাতে বই তুলে দিতে পেরে।’
আরও পড়ুনঃ বাণিজ্য মেলা শুরু ৯ জানুয়ারি
বই বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলটির পরিচালকমণ্ডলী- এনামুল হক টিংকু, আমিনুল ইসলাম আমিন, মাহবুব শরীফ, শাহীন ইকবাল, নয়ন হোসেন, মনোয়ার হোসেন মজনু, আরিফুল ইসলাম মানিক, মেহনাজ মিথু, মোহাম্মদ মুক্তা হোসেন প্রমুখ।
ইত্তেফাক/নূহু