হরিণাকুণ্ডুতে ছুরিকাঘাতে যুবক খুন

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর বাজারে মিলন আহমেদ নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার সন্ধ্যায় ভবানীপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত মিলন আহমেদ ঐ উপজেলার খলিশাকুণ্ডু গ্রামের ইছাহাক আলীর ছেলে। হরিণাকুণ্ডু থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, চার বছর ধরে কুষ্টিয়ার ইবি থানাধীন বলরামপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে জুয়েলের সঙ্গে মিলনের তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় ভবানীপুর বাজারে মিষ্টির দোকানের সামনে মিলনকে  ছুরি মেরে পালিয়ে যায় জুয়েল। পরে স্থানীয়রা তাকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।