বরিশালে মাস্ক বিতরণ

বরিশাল অফিস

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম নিজ অর্থায়নে নগরীতে মাস্ক বিতরণ করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ বাস টার্মিনালে সাধারণ পথচারী, বাসচালক, রিকশাচালক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী ও পুলিশ সদস্যদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।  পরে নথুল্লাবাদ বাস মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ঈদুল আজহা উপলক্ষ্যে যাত্রী হয়রানি বন্ধে মতবিনিময় করেন উপ-পুলিশ কমিশনার। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. জাকারিয়া রহমান জিকু, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান, অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম প্রমুখ।