শতবর্ষ সঞ্চয় প্রকল্প চালু করেছে বেসিক ব্যাংক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্র মালিকাধীন বেসিক ব্যাংক লিমিটেড আকর্ষণীয় মুনাফায় বিশেষ আমানত প্রকল্প ‘শতবর্ষ সঞ্চয় প্রকল্প’ চালু করেছে। এই হিসাবের মাধ্যমে গ্রাহকরা প্রতি মাসে মাত্র ২ হাজার ৫০০ টাকা জমা করে ১০০ মাসে আয় করতে পারবেন ১০০ হাজার (এক লাখ) টাকা। একক অথবা যৌথ নামে হিসাব খুলে মাসে মাত্র ২ হাজার ৫০০ টাকা বা তার যে কোনো গুনিতক সর্বোচ্চ ২০ হাজার টাকা জমা করা যাবে। হিসাবে জমাকৃত অর্থের বিপরীতে ১০০ শতাংশ পর্যন্ত ঋণসুবিধা পাওয়া যাবে। আগামী ১৭ মার্চ ২০২১ পর্যন্ত এই প্রকল্পের অধীনে হিসাব খোলা যাবে। —প্রেস বিজ্ঞপ্তি