বন্যাদুর্গতদের সহায়তায় বিএনপির ৪০ সদস্যের কমিটি

ইত্তেফাক রিপোর্ট

দেশের বন্যাদুর্গতদের সহায়তার জন্য ৪০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক এবং দলের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াছিনকে সদস্যসচিব করা হয়েছে। তারা অবিলম্বে কাজ শুরু করবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যাদুর্গত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের সব নেতা-কর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।