অনুত্তীর্ণদের দ্বিতীয়বার বার কাউন্সিলের লিখিত পরীক্ষার সুযোগ দিতে হাইকোর্টে রিট

২০১৮ সালের ১৯ ডিসেম্বরের আগে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয়বার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বিচারপতি তারিক-উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চে এই রিটের শুনানি হবে।

সাড়ে ৩ হাজার পরীক্ষার্থীর পক্ষে গতকাল মঙ্গলবার এ রিট করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

বার কাউন্সিলের সিদ্ধান্তে বলা হয়েছে, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর তারিখের পূর্বে যারা একবার লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। তবে সরকার যদি এ সংক্রান্ত আইনের সংশোধনীর প্রয়োগ ভূতাপেক্ষাভাবে প্রয়োগ করার বিষয়টি উল্লেখ করে কোনো সংশোধনী প্রদান করে কেবল সেক্ষেত্রে ঐ তারিখের পূর্বে যারা একবার লিখিত পরীক্ষা দিয়েছেন তারাও দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দিতে পারবেন।