ভারতে করোনা শনাক্তের সংখ্যা ১৫ লাখ ছাড়াল

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৫১৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬৮ জন। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩১ হাজার ৬৬৯ জন। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ হাজার ১৯৩ জন।  

বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ভারত। তবে আশঙ্কার বার্তা হল, করোনার বৃদ্ধির হারে বিশ্বের সব দেশকে ছাপিয়ে গেছে ভারত। ব্লমবার্গের করোনা ভাইরাস ট্র্যাকার থেকেই এই তথ্য উঠে এসেছে। ভারতে  সর্বাধিক করোনা সংক্রমিত রাজ্য হল মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক।  

ইত্তেফাক/এআর