বেসরকারি ব্যাংকসমূহে সঞ্চয়পত্র খোলার আবেদন

সরকারি প্রতিষ্ঠানসমূহে গ্রাহকসেবার মান সবসময়ই নিম্নমুখী। সরকারি ব্যাংকসমূহের অবস্থায়ও প্রায় একই রকম। প্রাইভেট ব্যাংকসমূহে গ্রাহকসেবার মান সরকারি ব্যাংকসমূহের তুলনায় সবসময়ই ঊর্ধ্বমুখী। কাজেই  বেসরকারি ব্যাংকসমূহের গ্রাহকসেবা বিবেচনা করে সঞ্চয়পত্র খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লি­ষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

এইচ এম জাহীদুল বাশার

মালিবাগ, ঢাকা