মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানিকছড়ি উপজেলা বাজারস্থ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেই ইসকন মন্দিরে আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। বুধবার সকাল ১১টার দিকে মন্দির পরিদর্শন করেন এবং পরিচালনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্টদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল কাজী মো. কাওসার জাহান। এর আগে মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে করোনায় অসহায় দরিদ্র ৪০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় মেজর রাহাত আহমেদ, মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল পাল উপস্থিত ছিলেন।