ভারী বর্ষণে বিদ্যালয় ভবনে ফাটল

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

পাঁচবিবিতে গত কয়েক দিনের বর্ষণে ধরঞ্জী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনে ফাটল ও কিছু অংশ ভেঙে পড়ছে।

অপর দিকে ভবনটির পাশ দিয়ে রাস্তাটি ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। ভারী বর্ষণের কারণে বিদ্যালয়ের উত্তর পূর্ব পাশ দিয়ে বৃষ্টির পানি নেমে যাওয়ায় পানির স্রোতের তোড়ে মাটি সরে গিয়ে ভবনের নিচে গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে ভবনটির চারদিকে ফাটলসহ ভবনের পূর্ব ওয়াল ভেঙে পড়ে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বলেন, বিষয়টি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।