ঈশ্বরদীতে ১ হাজার ২০০ লিটার চোলাই মদসহ আটক ৯

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদীর সুইপার কলোনি থেকে ১ হাজার ২০০ লিটার চোলাই মদসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রেলগেট এলাকার (পূর্ব পাড়) সুইপার কলোনিতে দুই ঘণ্টা অভিযান চালিয়ে এ মদসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো: বিপ্লব দাস, সাহাবুল, জুমরাতি, রাজু, সুভাষ কুমার ওরফে ধল্লা বাঁশফোড়, সোহেল, চঞ্চল, হেলাল ও রাসেল।

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, ঈশ্বরদীকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে অভিযান চালানো হয়। আটককৃতরা সবাই চোলাই মদ বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় থানায় মামলা দায়ের  হয়েছে।