বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
উপজেলার মরিচবুনিয়া বাজারের গ্রামীণ মোবাইল ফোনের একটি টাওয়ারে ডাকাতির সময় মঙ্গলবার রাতে সাত জনকে গ্রেফতার করেছে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো—শাহিন হাওলাদার, লিটন শেখ, ইয়াসিন বাহাদুর, জিল্লুর মোল্লা, ইয়াসিন হাওলাদার, টুঙ্গিপাড়ার তাওহিদুল তালুকদার সাহিন শেখ।
বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান, তাদের কাছ থেকে মোবাইল টাওয়ারের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এদের মধ্যে চার জনের নামে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বানারীপাড়া থানায় ডাকাতি চেষ্টার মামলা দায়ের হয়েছে।