গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জে পানিতে ডুবে স্বাধীন মন্ডল (৮) নামে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার দাতেয়া স্লুইস গেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা পূর্বপাড়া গ্রামের বাবু মন্ডলের ছেলে। হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, মঙ্গলবার সকালে স্লুইস গেটের সামনে গোসল করতে নেমে ডুবে যায় শিশুটি। এ ঘটনার চব্বিশ ঘণ্টা পর এদিন সকালে স্লুইস গেটের দক্ষিণ পাশে লাশটি পাওয়া যায়।