তিন দিন বন্ধ থাকবে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

ঈদুল আজহা উপলক্ষ্যে তিন দিন বন্ধ থাকবে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর। রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলি জানান,আগামীকাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা কোনো পণ্য বাংলাদেশে প্রবেশ করবে না। তবে আমদানি করা মালামাল দর্শনা বন্দরে বা দেশের অন্যান্য স্থানে পৌঁছে দিয়ে ভারতীয় খালি ওয়াগন (এমটি বগি) যে কোনো সময় দর্শনা বন্দর দিয়ে ফিরে যেতে পারবে বলে তিনি জানান। ছুটি শেষে যথারীতি আমদানি কার্যক্রম শুরু হয়ে যাবে।