শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে বিদেশি পিস্তল, ওয়ান শুটার গান, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ দুই জনকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর ঘাট ব্রিজ সংলগ্ন আমবাগান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের রিপন মিয়া ও মনাকষা ইউনিয়নাধীন তারাপুর ঠুঠাপাড়া গ্রামের ওবাইদুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়েছে, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃতদের থানা পুলিশের সহায়তায় আইনের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।