আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় ইউএনওর স্ত্রীসহ সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন। তিনি জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম চৌধুরীর স্ত্রী, কালুপাড়া গ্রামের তিন বাসিন্দা, আমবৌলা গ্রামের এক নারী, বাগধা গ্রামের একজন ও নাঘিরপাড়ের এক নারী বাসিন্দা। একই দিন মোট চার জন সুস্থ হয়েছেন।