কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইত্তেফাক রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বুধবার আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক। এ সময় তিনি একটি আমগাছের চারা রোপণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা, চলমান করোনা পরিস্থিতি থেকে বাংলাদেশের সব মানুষের হেফাজত ও কোস্ট গার্ডের সব সদস্যর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের উপমহাপরিচালক, জোনাল কমান্ডার, ঢাকা জোন ও সদর দপ্তরের অন্য পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রায় সাড়ে ১২ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা কোস্ট গার্ডের সব ঘাঁটি, স্টেশন ও আউট পোস্টে বিতরণ করা হবে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্থাপনা ও জনসাধারণের কাছে গাছের চারা রোপণ করা হবে।